মিরপুরের কালশী বস্তিতে আগুন

প্রকাশঃ

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। সোমবার (২১ ডিসেম্বর) দুপুর ১ টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিরপুরের কালশী বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এ মুহূর্তে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানানো সম্ভব না। আগুন নিয়ন্ত্রণে এলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ