ঘন কুয়াশার কবলে দৌলতদিয়া -পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

প্রকাশঃ

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো দেশ। কুয়াশার কবলে পড়ে দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ আছে। বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডি‌ব্লিউটিসি) জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার রাত সাড়ে ১১ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মানুষের দুর্ভোগ বেড়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির আরিচা ঘাট শাখার ডিজিএম জিল্লুর রহমান বলেন, রাতে হঠাৎ করে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট পয়েন্টে কয়েক শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে এবং সিরিয়াল অনুয়ায়ী যানবাহন পারাপার করা হবে বলেও জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ