বুধবার, ১০ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

করোনায় সারাবিশ্বে ২০ লাখ ৩৯ হাজারের বেশি প্রাণহানি

প্রকাশঃ

বিশ্বজুড়ে করোনাভাইরাসে ২০ লাখ ৩৯ হাজার ছাড়ালো প্রাণহানি। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৯ হাজারের বেশি। নতুনভাবে ৫ লাখ ৩১ হাজারের বেশি মানুষের শরীরে মিললো কোভিড-১৯।

সবমিলিয়ে মোট সংক্রমিত ৯ কোটি ৫৫ লাখের মতো। এদিন- যুক্তরাষ্ট্রেই দু’হাজারের মতো মানুষের মৃত্যুতে মোট প্রাণহানি ৪ লাখের ওপর।

রোববার দ্বিতীয় সর্বোচ্চ ১২শ’র ওপর মানুষ মারা গেছেন মেক্সিকোতে। দেশটিতে মোট প্রাণ হারিয়েছেন এক লাখ ৪০ হাজারের বেশি মানুষ। এদিন, ব্রিটেনে- ৬৭১, ব্রাজিলে- ৫১৮, রাশিয়ায়- ৪৮১ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

একদিনে তিন শতাধিক মানুষ মারা গেছে জার্মানি-কলোম্বিয়া ও ইতালিতে। ভারতে দৈনিক মৃত্যুহার কমে এলেও, দেশটির মোট প্রাণহানি এক লাখ ৫২ হাজারের ওপর।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ