বুধবার, ৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

শবেবরাত কবে জানা যাবে আজ

প্রকাশঃ

পবিত্র শবেবরাতের তারিখ নির্ধারণে আজ রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের (বায়তুল মোকাররম) সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

১৪৪২ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখার সংবাদ-পর্যালোচনা, পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এ সভায়। তাতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান-মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স-নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ