গত ২৪ ঘন্টায় করোনায় আরও ২৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৫৬৭

প্রকাশঃ

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৬৩ জনে। একই সময়ে নতুন করে আরো ৩ হাজার ৫৬৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হলো মোট ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জনের।

বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ২১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৯ হাজার ৯০৯ জন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ