মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

দেওয়া শেষ হলো প্রায় ৭৬ লাখ ভ্যাকসিন

প্রকাশঃ

দেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে আজ বুধবার, ২১ এপ্রিল পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ ৬১ হাজার ৯০২ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৮ লাখ ১৫ হাজার ৯৮৭ জন। অর্থাৎ দুই ডোজ মিলিয়ে ৭৫ লাখ ৭৭ হাজার ৮৮৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বুধবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১৬ হাজার ৮১৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭৯৮ জন।স্বাস্থ্য অধিদফতর জানায়, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৭১ লাখ ৬৮ হাজার ৮০৯ জন। দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ