শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

সোনালী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রকাশঃ

‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রদিপাদ্য সামনে রেখে সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ০৮ মার্চ, রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। প্রধান অতিথির বক্তব্যে এমডি অ্যান্ড সিইও বলেন, সোনালী ব্যাংকে নারী কর্মীদের জন্য যেসব সমস্যা ছিলো আস্তে আস্তে সেগুলো আমরা সমাধান করছি। আমরা সারাদেশের শাখাগুলোতে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চাই। সোনালী ব্যাংকে যেন সুন্দর কর্মপরিবেশ তৈরি করা সম্ভব হয় এজন্য সকলের সহযোগিতা চান তিনি। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের নারী কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দসহ প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ের সকল নারী নির্বাহী ও কর্মকর্তার-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ