শুক্রবার, ২২শে মে ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কেরানীহাট শাখা এখন নতুন ঠিকানায়

প্রকাশঃ

মে ২৭, ২০২১ তারিখে শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে, আরো বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর কেরানীহাট শাখা নতুন ঠিকানা- ন্যাশনাল টাওয়ার (২য় তলা), কেরানীহাট, সাতকানিয়া, চট্টগ্রামে স্থানান্তরিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ভবনে স্থানান্তরিত শাখার কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও ইভিপি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন, কেরানীহাট শাখার ব্যবস্থাপক জনাব মোঃ ফেরদৌস আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ