মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

রোববার থেকে ঢাকা – দিল্লি ও কলকাতায় বিমানের ফ্লাইট শুরু

প্রকাশঃ

আগামী রোববার (২২ আগস্ট) থেকে ভারতে বিমানের ফ্লাইট পরিচালনার জন্য নতুন ফ্লাইট সূচি ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এয়ার বাবল চুক্তি অনুযায়ী ঢাকা থেকে দিল্লি রুটে সপ্তাহে দুই দিন রবিবার ও বুধবার এবং ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে তিন দিন রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ।

বিমানের যে কোন সেলস অফিস, বিমান কল সেন্টার- ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ রুটের টিকেট সংগ্রহ করা যাবে।

যাত্রীদেরকে ফ্লাইটে ওঠার পূর্ববর্তী ৭২ ঘন্টার মধ্যে আরটি পিসিআর পরীক্ষা (কোভিড-১৯ পরীক্ষা) করাতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কানাডার ডি হ্যাভিল্যান্ড কর্তৃক তৈরি করা অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ঢাকা থেকে দিল্লি ও কলকাতা রুটে বিমানের ফ্লাইট -এ ব্যবহার করা হবে। নতুন এই উড়োজাহাজগুলোতে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি যা মাত্র চার মিনিটেই ভিতরের বাতাসকে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু থেকে মুক্ত করবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ