জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ আগস্টের সকল শহিদের আত্মার শান্তি কামনায় দো’য়া ও কোভিড-১৯ পিড়িত আয় বঞ্চিত অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়। ২১ আগস্ট শনিবার সকাল ১০ টায় নারায়নগঞ্জ জেলা সদরে ঈসাখাঁ রোডস্থ ব্যাংকের বঙ্গবন্ধু রোড কর্পোরেট শাখায় স্বাস্থ্যবিধি মেনে জনতা ব্যাংকের পক্ষ হতে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে জনতা ব্যাংক পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক জনাব জিয়াউদ্দিন আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন চলমান কোভিড অতিমারির ফলে মানুষের ‘জীবন ও জিবীকা’ অনিশ্চয়তার সম্মুখিন হয়েছে। দেশের অর্থনৈতিক কর্মকান্ডও খুবই চাপের সম্মুখিন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চাপে পড়া অর্থনীতি পুনরোজ্জীবিত করার জন্য নানা ধরণের প্রণোদনা প্রদান ছাড়াও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদানের উপর গুরুত্বারোপ করেছেন। মুলতঃ তাঁর আহ্বানেই জনতা ব্যাংক দরিদ্র,অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সারা দেশেই ব্যাংকে এ কর্মসূচি চলছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জনতা ব্যাংকের বিভাগীয় কার্যালয়, ঢাকা-দক্ষিণ এর জিএম জনাব মোহাম্মদ সাইফুল আলম, নারায়নগঞ্জ এরিয়া অফিসের ডিজিএম জনাব মোঃ সাইদুর রহমান, জনতা ব্যাংক বঙ্গবন্ধু রোড কর্পোরেট শাখার এজিএম ইনচার্জ জনাব উত্তম চন্দ্র রায়, ব্যাংকের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

