ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঝিকরগাছা শাখার শুভ উদ্বোধন

প্রকাশঃ

অক্টোবর ০৭, ২০২১ তারিখে শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে, আরো বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে- ছোট সাহেব মার্কেট, হোল্ডিং নং # ৫২১, যশোর-বেনাপোল রোড, ঝিকরগাছা, যশোর-এ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর ঝিকরগাছা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী নতুন শাখার শুভ উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের, খুলনার আঞ্চলিক প্রধান জনাব মোঃ আব্দুর রউফ, ঝিকরগাছা শাখার ব্যবস্থাপক জনাব মোঃ কাইয়ুম হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ