শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে অগ্রণী ব্যাংকের মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশঃ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কনিষ্ঠ সন্তান ‘চির কিশোর’ শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষে অগ্রণী ব্যাংক কর্তৃক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ১৭ অক্টোবর অগ্রণী ব্যাংক এর কেন্দ্রীয় নামাজ ঘরে বাদ যোহর অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক এর এমডি এবং সিইও মোহম্মদ শামস্- উল ইসলাম,উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক মনোয়ার হোসেন এফসিএ,মোঃ আনোয়ারুল ইসলাম, ড. আবদুল্লাহ আল মামুন, আখতারুল আলম, শামসুল হক, ফজলে খোদা, হোসাইন ইমাম আকন্দ, এনামুল মাওলা , এ কে এম ফজলুল হক, আবদুস সামাদ পাটোয়ারী, অফিসার সমিতির নেতৃবৃন্দ, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নেতৃবৃন্দ সহ অন্যান্য সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

দোয়া ও মিলাদ মাহফিলে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম বঙ্গবন্ধু এবং চিরকিশোর ‘শেখ রাসেল’ এর জীবনালেখ্য তুলে ধরেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যও দোয়া কামনা করেন।

 

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ