বুধবার, ৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হাজীগঞ্জ শাখার শুভ উদ্বোধন

প্রকাশঃ

অক্টোবর ১৭, ২০২১ তারিখে শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে, আরো বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে- হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স (রজনীগন্ধা মার্কেট), হাজীগঞ্জ, চাঁদপুর-এ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর হাজীগঞ্জ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের নতুন শাখার শুভ উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান জনাব কাজী মোতাহের হোসেন, কুমিল্লার আঞ্চলিক প্রধান জনাব শামসুল করিম মজুমদার, হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ তৌফিক মোর্শেদ হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ