পিচ ঢালাইয়ের কাজ শুরু পদ্মা সেতুর

প্রকাশঃ

বুধবার (১০ নভেম্বর) সকাল থেকে পদ্মা সেতুর সড়ক পথের পিচ ঢালাইয়ের কাজ (বিটুমিনাস ওয়ার্)  শুরু হয়েছে। কার্পেটিংয়ের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)।

জানা গেছে, এরই মাঝে মূল সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে ৯৫ শতাংশ। প্রায় ৮৯ শতাংশ প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে। আর নদী শাসন কাজের অগ্রগতি হয়েছে ৮৬ শতাংশ। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়কের কাজ শতভাগ শেষ হয়েছে।

পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্র থেকে জানা যায়, গত বছরের ১০ ডিসেম্বর সেতুর শেষ স্প্যান বসানো হয়। এর মাধ্যমে দৃশ্যমান হয় ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতু।

আরও পড়ুন : পদ্মা সেতুর কাজ বাকি মাত্র সাড়ে ৫ শতাংশ

এর পর সেতুর স্প্যানের ওপর কংক্রিটের তৈরি রোড স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শুরু হয়। সেতুতে ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব ও ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব বসানো হয়েছে।

পদ্মা সেতু দ্বিতলবিশিষ্ট। এর ওপর দিয়ে চলাচল করবে যানবাহন, আর নিচ দিয়ে রেল। সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে যোগাযোগ সহজ হবে।

আগামী বছরের জুন মাসের আগেই পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ উপযোগী হবে। এর পর পারাপার হবে স্বপ্ন, পারাপার হবে অমিত সম্ভাবনা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ