ভারত থেকে আরও ৪৫ লাখ ডোজ টিকা দেশে আসলো

প্রকাশঃ

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরও ৪৫ লাখ ডোজ কোভিশিল্ড করোনা ভাইরাসের (কভিড-১৯) টিকা দেশে এসে পৌঁছেছে।

বুধবার (১ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

আরও পড়ুন : ফাইজারের মুখে খাওয়ার ওষুধ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী আজ রাতে আরও ৪ দশমিক ৫ মিলিয়ন (৪৫ লাখ) ডোজ টিকা দেশে পৌঁছেছে। এই ডোজগুলো বাংলাদেশ সরকার ও সেরামের সঙ্গে চুক্তির ক্রয় করা টিকা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ