বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

ইসলামী ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোন ও ইস্ট জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা সেন্ট্রাল জোন ও ঢাকা ইস্ট জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা ৩ মার্চ ২০২২ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। আরও বক্তব্য দেন ব্যাংকের ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহমুদুর রহমান ও মোঃ মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, মোঃ আমিনুর রহমান এবং মোঃ শামসুদ্দোহা। সম্মেলনে দুই জোনের অধীন শাখাসমূহের প্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ