বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

যমুনা ব্যাংক লিমিটেড এর “গজারিয়া উপশাখা” শুভ উদ্বোধন

প্রকাশঃ

আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে মুন্সিগঞ্জে যমুনা ব্যাংক লিমিটেড এর “গজারিয়া উপশাখা” এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে গজারিয়ার কলেজ রোড ও পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ও কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার ও গজারিয়া উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যমুনা ব্যাংকের নিকটস্থ শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ