মঙ্গলবার, ২৬শে মে ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

চুলা জ্বালানোর আগে রান্না ঘরের দরজা-জানালা খুলে রাখুন

প্রকাশঃ

রান্না ঘরের চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে ১০-১৫ মিনিট অপেক্ষা করার আহ্বান জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বুধবার (২৬ এপ্রিল) দেশের সবচেয়ে বড় গ্যাস বিতরণ সংস্থাটি তাদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানিয়েছে।

এতে বলা হয়, রান্না ঘরের চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে ১০-১৫ মিনিট অপেক্ষা করলে নির্ভয়ে ও নির্বিঘ্নে রান্না করা যাবে। যে কোনো প্রয়োজনে তিতাস হট লাইন ১৬৪৯৬ নম্বরে কল করার অনুরোধ জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

সোমবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে রাজধানীর মগবাজার, রামপুরা, দিলু রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বাড্ডা, হাজারীবাগ, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা থেকে গ্যাসের গন্ধ ছড়ায়। অনেকে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। তখন বিভিন্ন এলাকার মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে গ্যাসের চুলা না জ্বালানো এবং দিয়াশলাই না জ্বালানোর অনুরোধ জানানো হয়।

পরে তিতাসের এক বিজ্ঞপ্তিতে জানায়, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। পরে ওই দিন ভোর রাতে তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম কাজ করে এ সমস্যার সমাধান করেন। কোথায়ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক আছে। এর মধ্যে আজ বুধবার (২৬ এপ্রিল) নিজেদের ফেসবুক পেজে এমন জনসচেতনতামূলক পোস্ট দিলো তিতাস।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ