শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

শাহ্জালাল ইসলামী ব্যাংক এর অর্থায়নে নির্মিত ঢাকার নবাবগঞ্জের বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ বাস্কেটবল কোর্টের শুভ উদ্বোধন

প্রকাশঃ

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা জেলার নবাবগঞ্জের বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ বাস্কেটবল কোর্ট নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ৩১ মে ২০২৫ইং তারিখে বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ-এর শিক্ষার্থীদের জন্য নবনির্মিত বাস্কেটবল কোর্ট উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকার আর্চডায়োসিসের আর্চবিশপ মোস্ট রেভ. বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই উপস্থিত ছিলেন। বাস্কেটবল কোর্টটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বান্দুরা হলিক্রশ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, সেন্ট জোসেফ প্রভেন্স এর প্রভেন্সিয়াল সুপেরিয়র ব্রাদার রিপন জেমস গোমেজ, সিএসসি, বান্দুরা হলিক্রস স্কুলের এর প্রাক্তন প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ এল. রোজারিও, সিএসসি, প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান ফাদার কমল কোরায়া উপস্থিত ছিলেন। বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ ব্রাদার টোরেন জে. পালমা, সিএসসি সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও শাহ্জালাল ইসলামী ব্যাংকের জয়পাড়া শাখার ব্যবস্থাপক জনাব মিজানুর রহমান, ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি জনাব মোঃ ইব্রাহিম হোসেন, বারুয়াখালী শাখার ব্যবস্থাপক প্যাট্রেসিয়া সেলিন গোমেজ, বান্দুরা শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মাদ নুরুজ্জামান, দনিয়া শাখার ব্যবস্থাপক জনাব মাহাবুব আলী চৌধুরী, নবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব মোঃ শাহ্ আলম, ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ জনাব কে. এম. হারুনুর রশীদ এবং বান্দুরা হলিক্রশ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র জনাব রাসেল আহমেদ শিমুল উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্ট রেভ. বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই বলেন, বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজটি শিক্ষাক্ষেত্রে সুনামের পাশাপাশি খেলাধুলায়ও যথেষ্ট সুনাম রেখেছে। তিনি এই বাস্কেটবল কোর্ট নির্মাণে অর্থায়নের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষা প্রতিষ্ঠানটির বাস্কেটবল দল স্থানীয়ভাবে সুনাম অর্জন করে দেশের শ্রেষ্ঠ বােেস্কটবল দল হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি নানা ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে পরবর্তীতে দেশের কল্যাণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদেরকে আহ্বান জানান। পাঠ্যপুস্তকের বাইরে খেলাধুলার ফলে শরীর ঠিক রাখার পাশাপাশি নিজেদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও নেতৃত্বগুণ তৈরী হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক সবসময় মেধাবী শিক্ষার্থীদের পাশে রয়েছে। প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে শাহ্জালাল ইসলামী ব্যাংক।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ