বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

প্রকাশঃ

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে (অনলাইন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব এ. কে. আজাদ। বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন গৃহীত ও অনুমোদিত হয়। এছাড়া সভায় ২০২৪ সালের সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের বিষয়টি অনুমোদিত হয়। সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব এ. কে. আজাদ এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের এসইভিপি ও কোম্পানী সচিব জনাব মো: আবুল বাশার।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ ও জনাব মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ ড. আনোয়ার হোসেন খান, জনাব মো: সানাউল্লাহ সাহিদ, জনাব হারুন মিয়া, জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, জনাব খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো: তৌহীদুর রহমান, জনাব ফকির আখতারুজ্জামান, জনাব মো: মশিউর রহমান চমক, মিসেস তাহেরা ফারুক, জনাব ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক জনাব নাসির উদ্দিন আহমেদ ও জনাব মো: রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম ও জনাব মোস্তফা হোসেন, ব্যাংকের আইন উপদেষ্টা ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজীজ, ব্যাংকের বহিঃনিরীক্ষক আজিজ হালিম খায়ের চৌধুরী এন্ড কোং এর পার্টনার জনাব মো: আশরাফুজ্জামান, এসিএ, ইন্ডিপেনডেন্ট স্ক্রুটিনাইজার জেসমিন এন্ড এ্যসোসিয়েটস এর প্রতিনিধি জেসমিন আক্তার, এফসিএস, ব্যাংকের সিএফও জনাব মো: জাফর ছাদেক, এফসিএ এবং শেয়ার হোল্ডারগণ অনলাইনে উক্ত এজিএম এ অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ