শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

এক্সিম ব্যাংকের অর্ধবার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

প্রকাশঃ

এক্সিম ব্যাংকের অর্ধবার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে বছরের প্রথমার্ধে ব্যাংকের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং বছরের বাকি সময়ের জন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে। আজ (জুলাই ২৬, ২০২৫) এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম স্বপন এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ জুম্মা ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, মোঃ মইদুল ইসলাম, সকল আঞ্চলিক প্রধান, সকল শাখা ব্যবস্থাপক, সেকেন্ড অফিসার, জিবি ইনচার্জ, ইনভেস্টমেন্ট ইনচার্জ, ফরেন ট্রেড ইনচার্জ এবং উপশাখা ইনচার্জসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম স্বপন বর্তমানে ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ মোকাবেলা করে কাঙ্খিত ফলাফল অর্জনে সকল শাখা ব্যবস্থাপকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে আব্দুল আজিজ (জুম্মা) বর্তমানে ব্যাংকের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করে কিভাবে কাঙ্খিত ফলাফল অর্জন করা যায় সে বিষয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রদান করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ