রবিবার, ২৬শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

এক্সিম ব্যাংক এর চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ

এক্সিম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা উন্নয়ন সম্মেলন আজ (২২ নভেম্বর, ২০২৫) চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের প্রশাসক এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ শওকাতুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ (জুম্মা)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান আনিসুর রহমানসহ সকল শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ শওকাতুল আলম ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে বিশেষ গুরুত্ব আরোপ করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, এ ব্যাংকে গ্রাহকদের আমানত এখন সরকার ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত এবং খুব শীঘ্রই স¦াভাবিক লেনদেন শুরু হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ