রবিবার, ২৬শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

সাউথইস্ট ব্যাংক পিএলসি. হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিত “হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৫” এ স্পন্সর প্রদান করেছে

প্রকাশঃ

সাউথইস্ট ব্যাংক পিএলসি. হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিত “হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৫” এ স্পন্সর প্রদান করেছে। তিন দিনব্যাপী এ মেলা আগামী ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত ঢাকার আগারগাঁও-এর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ইভিপি এবং কর্পোরেট অ্যাফেয়ার্স এবং সিএসআর বিভাগের প্রধান জনাব মোঃ মুশফিকুর রহমান হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি জনাব সৈয়দ গোলাম সরওয়ার এর নিকট উক্ত স্পন্সরের চেক প্রদান করেন।

অনুষ্ঠানে হাব-এর মহাসচিব জনাব ফরিদ আহমেদ মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ