শুক্রবার, ১৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর স্টল উদ্বোধন

প্রকাশঃ

হজ্জ এজেন্সী এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত ৩ দিনব্যাপী হজ ও ওমরাহ্ ফেয়ার ২০২৫ এর কো-স্পন্সর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন করা হয়েছে। ১৪ আগস্ট, ২০২৫ বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের উপস্থিতিতে স্টলের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান।

এ সময় হাব-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, সিনিয়র সহ-সভাপতি শামীম সাঈদী, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টল উদ্বোধনকালে মোঃ রাফাত উল্লা খান বলেন, হজ গমনেচ্ছুদের সহযোগিতা করার উদ্দেশ্য নিয়েই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। সে লক্ষ্য পূরণে ব্যাংকটি হজ ও ওমরাহ্ গমনেচ্ছুদের সহযোগিতা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি ব্যাংকের বিভিন্ন আকর্ষণীয় ডিপোজিট স্কিমগুলোর বর্ণনা করে সবাইকে শরীয়াহভিত্তিক ব্যাংকিংয়ের সাথে যুক্ত থাকার আহ্বান জানান।

এর আগে বৃহস্পতিবার সকালে ৩ দিনব্যাপী হজ ও ওমরাহ্ ফেয়ার ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ