রবিবার, ৩রা মে ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

চাঁদপুরে জনতা ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ

০১ সেপ্টেম্বর সোমবার জনতা ব্যাংক পিএলসি’র চাঁদপুর এরিয়ার অর্ধবার্ষিক ব্যবসায়িক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম ও নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী। চাঁদপুর এরিয়া অফিসের জিজিএম জি. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে এরিয়া অফিসের আওতাধীন সংশ্লিষ্ট নির্বাহী এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। একই দিনে শাখা ব্যবস্থাপকদের নিয়ে আর্থিক স্বাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়। এছাড়া চাঁদপুর কো-অপারেটিভ শাখা নতুন ভবনে স্থানান্তর উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ মজিবর রহমান।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ