শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ কৃষি ব্যাংকে ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিট্যান্স সেবা প্রদানে শ্রেষ্ঠ শাখাসমূহকে সম্মাননা প্রদান

প্রকাশঃ

বাংলাদেশ কৃষি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের যৌথ উদ্যোগে “Outstanding Remittance Performer 2025” শীর্ষক একটি অনুষ্ঠান ব্যাংকের বোর্ডরুমে ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিট্যান্স সেবা প্রদানে সাফল্যের স্বীকৃতি হিসেবে সারাদেশ থেকে নির্বাচিত ১০টি শাখাকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি রেমিট্যান্স কার্যক্রমে যুক্ত কর্মকর্তাদেরও বিশেষ উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। এছাড়া উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম ও মোহাঃ খালেদুজ্জামান, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, সংশ্লিষ্ট উপ-মহাব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ এবং ওয়েস্টার্ন ইউনিয়নের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ার বিজনেস ডেভেলপমেন্ট হেড প্রেম সুগুনেশসহ বাংলাদেশের অন্যান্য প্রতিনিধিগন। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ কর্মকর্তাদের রেমিট্যান্স সংগ্রহে আরও উৎসাহিত করবে এবং প্রবাসী আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ