শনিবার, ১৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

অগ্রণী ব্যাংক এর মতবিনিময় সভা রংপুরে

প্রকাশঃ

অগ্রণী ব্যাংক পিএলসি’র ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে রংপুর সার্কেলের অঞ্চল প্রধান ও শাখা প্রধানদের নিয়ে মতবিনিময় সভা ও মিট দ্যা বরোয়ার অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর ২০২৫ শনিবার রংপুরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। এ সময় তাৎক্ষণিক ৬৮টি শাখার ১৬৪ জন গ্রাহকের কাছ থেকে ১২ কোটি ৯৫ লক্ষ টাকার শ্রেণীকৃত ঋণ আদায় করা হয়। সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম অগ্রণী ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের পাশাপাশি শ্রেণীকৃত ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্বারোপসহ এক্সপেক্টেড ক্রেডিট লস কমানো, সিএমএসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, রেমিট্যান্স আহরণের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার। রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে সভায় সার্কেলাধীন নির্বাহী, অঞ্চল প্রধান ও শাখা ব্যবস্থাপক এবং বিভিন্ন শাখার গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ