রবিবার, ২৬শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

সোনালী ব্যাংকে স্মার্ট কেস ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশঃ

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেমে নতুনভাবে সংযুক্ত মডিউলগুলোর বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের আইটি ল্যাবে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম-সচিব ফরিদা ইয়াসমিন ও মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র প্রোগ্রামার মো. সাজেদুর রহমান। অনুষ্ঠানে জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস, ল কনসালটেন্ট মো. বারেকুজ্জামানসহ সংশ্লিষ্ট নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লিগ্যাল ম্যাটার্স ডিভিশন আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন কার্যালয় ও শাখা হতে আগত ৬৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ব্যাংকখাতের বিদ্যমান যেসব মামলা হাইকোর্টে গেছে, সেসব মামলার তথ্য স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেমের নতুন মডিউলগুলোতে ইনপুট দেওয়া যাবে। এতে মামলাগুলোর আপডেট তথ্য পাওয়া যাবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ