শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে রেডিমেড গার্মেন্টস ফাইন্যান্সিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ “রেডিমেড গার্মেন্টস (আরএমজি) ফাইন্যান্সিং” শীর্ষক দিনব্যাপী কর্মশালা ৮ নভেম্বর, ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন। ব্যাংকের আরএমজি ও রপ্তানি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রধান অতিথি মোঃ রাফাত উল্লা খান বলেন, বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক (আরএমজি) খাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় শিল্পখাত হিসেবে ভূমিকা রাখছে। এসময় তিনি ব্যাংকের কর্মকর্তাদের নতুন আরএমজি ব্যবসা সম্প্রসারণে উদ্যোগী হওয়া, অতিরিক্ত মেয়াদোত্তীর্ণ ও শ্রেণীকৃত বিনিয়োগ আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং গ্রাহকসেবায় স্বচ্ছতা, দ্রুততা ও শরীয়াহভিত্তিক নীতিমালা অনুসরণে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আরএমজি খাতে বিনিয়োগের মাধ্যমে শুধু ব্যাংকের মুনাফা বৃদ্ধি নয়, বরং দেশের বৈদেশিক মুদ্রা অর্জন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাংক গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের আরএমজি ও রপ্তানি সংশ্লিষ্ট খাতে সম্পৃক্ত ৫৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ