বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, মহাকালের মহীয়সী নারী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসী, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন (সিবিএ) রেজি: নং-বি-৬৬৪, কেন্দ্রীয় কমিটি ও ম্যানেজমেন্টের পক্ষ থেকে মরহুমার মাগফিরাত কামনায় ০৪/০১/২০২৬ তারিখ রোজ রবিবার সোনালী ব্যাংক ভবন, ৮ম তলা মসজিদে বাদ যোহর কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও এম.ডি এন্ড সিইও এবং সিবিএ’র সভাপতির আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুল করিম মজুমদার ও সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম মোহনসহ সোনালী ব্যাংকের সর্বস্তরের নির্বাহী/কর্মকর্তা সিবিএ’র সভাপতি জনাব মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের ব্যাংক কর্মচারীরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে মরহুমার কর্মময় জীবনের উপর আলোকপাত করেন সিবিএ’র সভাপতি জনাব মোঃ জাকির হোসেন। তিনি বলেন, আমাদের মায়ের (মরহুমা বেগম খালেদা জিয়া) মৃত্যুতে পুরো জাতি আজ শোকাহত। আমরা রাষ্ট্রের একজন অভিভাবককে হারালাম। এই ক্ষতি অপূরণীয়। মহান আল্লাহ পাক আমাদের মাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার, দল ও রাষ্ট্রকে এ অপূরণীয় ক্ষতিতে ধৈর্য্য ধারণ করার শক্তি দান করুন।
সোনালী ব্যাংকের এমডি এন্ড সিইও মহোদয় তার বক্তব্যে বলেন, জাতি এক গর্বিত মাতাকে হারিয়েছেন। আমাদের মাকে হারিয়ে জাতি আজ গভীর সংকটে। এ সংকট থেকে উত্তরণের জন্য রাজনীতির মহানায়ক জনাব তারেক রহমানকে দেশের তথা জাতির খেদমতের জন্য আল্লাহ্ পাক সুযোগ দান করুন। পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মহোদয় বলেন- জাতি আজ গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ সংকট উত্তরণের জন্য জনাব তারেক রহমানের মত একজন বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তির বিশেষ করে দেশের অর্থনৈতিক ভীত মজবুত করতে এই দেশ নায়কের একান্ত প্রয়োজন। সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ও সিবিএ একে অপরের পরিপূরক হিসেবে ব্যাংকটিকে এগিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা একান্ত কাম্য।

