শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন- বি-৯৮৫ সিবিএ এর উদ্যোগে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশঃ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন- বি-৯৮৫ সিবিএ এর উদ্যোগে ব্যাংকের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে এক শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের ধানের শীষের কান্ডারী বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জনাব মুস্তাফিজুল করিম মজুমদার, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্যসচিব বদরুল আলম সবুজ। প্রধান অতিথিকে সম্ভাষণ জানান বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক ডিজিএম মোঃ জাহিদ হোসেন। শোক সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সম্মানিত সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ। সভা সঞ্চালনা করেন সিবিএ এর সংগ্রামী সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের অন্যতম সদস্য মোঃ মিরাজ হোসেন। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বেগম জিয়ার জীবনের উপর আলোকপাত করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ