শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ কৃষি ব্যাংক ব্যবস্থাপনা এবং বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (বি-৯৮৫) সিবিএ এর মধ্যে যৌথ (পার্টিসিপেটরী) মিটিং

প্রকাশঃ

বাংলাদেশ কৃষি ব্যাংক ব্যবস্থাপনা এবং বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (বি-৯৮৫) সিবিএ এর মধ্যে যৌথ (পার্টিসিপেটরী) মিটিং ব্যাংকের সেমিনার রুমে গত ০১.০২.২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত যৌথ দরকষাকষি মিটিং এ ব্যবস্থাপনা পরিচালক মহোদয় জনাব সঞ্চিয়া বিনতে আলী মহোদয়ের সভাপতিত্বে ব্যবস্থাপনা কমিটির পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আঃ রহিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাঃ খালেদুজ্জামান, মহাব্যবস্থাপক (প্রশাসন) জনাব আবু সাঈদ মোঃ রওশানুল হক, উপ-মহাব্যবস্থাপক জনাব মোঃ জাহিদ হোসেন, উপ-মহাব্যবস্থাপক জনাব কে.এম. হাবিব-উন-নবী, উপ-মহাব্যবস্থাপক জনাব সতী প্রসন্ন দত্ত ও আইন উপদেষ্টা জনাব জালাল উদ্দিন আহাম্মদ। সিবিএ এর পক্ষে সভাপতি জনাব ফয়েজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জনাব মোঃ মিরাজ হোসেন, সহ-সভাপতি জনাব আলী আহম্মদ মুন্সী, সহ-সভাপতি জনাব মোঃ সিরাজুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক জনাব মোঃ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনাব সাইফুল ইসলাম ও দপ্তর সম্পাদক জনাব আনিছুর রহমান। উক্ত মিটিং এ সিবিএ কর্তৃক উথাপিত দাবীসমূহ বাস্তবায়ন আশ্বাস প্রদান করে ব্যবস্থাপনা পরিচালক মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষনা করেন।

 

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ