রবিবার, ২৬শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবির নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ‘এমটিবি লেনদেন’-এর যাত্রা শুরু

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের নিজস্ব হোস্টেড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ‘এমটিবি লেনদেন’-এর গো-লাইভ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। এটি এমটিবির ডিজিটাল ও পুঁজিবাজার সেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, উপ-পরিচালকবৃন্দ, গৌতম প্রসাদ দাস, মোঃ বখতিয়ার হোসেন, মোঃ শামসুল ইসলাম, উসমান রশীদ মুয়িন ও রেইস উদ্দিন আহ্‌মাদ; এবং এমটিবিএস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ. নজরুল ইসলাম মজুমদার। এছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা সদস্য এবং এমটিবি’র টেকনলোজি অপারেশন ও ডিজিটাল ব্যাংকিং বিভাগের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এমটিবি লেনদেন চালুর মাধ্যমে গ্রাহকরা আরও আধুনিক, নিরাপদ ও কার্যকর ট্রেডিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। এই সিস্টেমে ডিএসই ও সিএসই-এর সঙ্গে মাল্টি এক্সচেঞ্জ ইন্টিগ্রেশন, স্মার্ট অর্ডার রাউটিং, অনলাইন বিও অ্যাকাউন্ট খোলার সুবিধা, ট্রেডিং অ্যালার্ট, অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অ্যাপ, টেকনিক্যাল অ্যানালাইসিস টুল এবং শাখা ও কল সেন্টারভিত্তিক বিস্তৃত সেবার সুযোগ রয়েছে।

এমটিবি লেনদেনের যাত্রা শুরু এমটিবির প্রযুক্তিনির্ভর গ্রাহকসেবা উন্নয়ন এবং বাংলাদেশের পুঁজিবাজারে আরও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকারকে প্রতিফলিত করে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ