মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং এর সহযোগী প্রতিষ্ঠান – এমটিবি ক্যাপিটাল লিমিটেড ও এমটিবি সিকিউরিটিজ পিএলসি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সৈয়দ মঞ্জুর এলাহী-এর প্রথম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।
সৈয়দ মঞ্জুর এলাহী একজন দূরদর্শী শিল্পোদ্যোক্তা, বিশিষ্ট শিল্পপতি ও রাষ্ট্রনায়ক। ১৯৭৬ সালে তিনি এপেক্স ট্যানারি প্রতিষ্ঠা করেন এবং পরে এপেক্স ফুটওয়্যার লিমিটেড ও গ্রে অ্যাডভারটাইজিং (বাংলাদেশ) লিমিটেড প্রতিষ্ঠা করেন। ১৯৯৯ সালে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান হিসেবে দেশের কর্পোরেট অঙ্গনে অগ্রণী ভূমিকা পালন করেন।
অসাধারণ নেতৃত্ব ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৬ ও ২০০১ সালে দুইবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যবসার পাশাপাশি তিনি শিক্ষা ও মানবাধিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও মানুষের জন্য ফাউন্ডেশন-এর মাধ্যমে।
তিনি জীবদ্দশায় সততা, পেশাদারিত্ব ও সমাজসেবায় অসামান্য অবদান রাখার জন্য বহু স্বীকৃতি লাভ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ২০২৩ সালে ইউকেবিসিসিআই প্রদত্ত “লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড”।
প্রথম মৃত্যূবার্ষিকীর এই দিনে এমটিবি পরিবার তাঁর অসাধারণ নেতৃত্ব, অবদান ও চির অম্লান উত্তরাধিকার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

