পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালী বাজারে গাওখালী বাজার উপশাখা চালু করেছে জনতা ব্যাংক পিএলসি। গত বুধবার (১১ মার্চ ২০২৬ইং) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ একরামুল হক আকন। বরিশাল এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মোঃ মাহফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক মোঃ তারিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাওখালী বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব এস এম সবুজ, অবঃ অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, গাওখালী মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোঃ জাফর বাহাদুর, ৪নং দীঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহ আলম আকন এবং ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গাওখালী বাজার কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবুল প্রমূখ।

