বুধবার, ২০শে মে ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

জনতা ব্যাংক এর অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশঃ

ব্যাংকিং কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং আর্থিক ভিত শক্তিশালী করার লক্ষ্যে জনতা ব্যাংক পিএলসি নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। আমানত বৃদ্ধি ও বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ সচল রাখতে ব্যাংকটি তাদের বর্তমান পরিচালনা পদ্ধতিতে বিশেষ পরিবর্তনের ওপর গুরুত্ব দিচ্ছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ‘অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটি’ (অ্যালকো) সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলমসহ বিভিন্ন পর্যায়ের মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মোঃ মজিবর রহমান বর্তমান বাস্তবতার নিরিখে সুনির্দিষ্ট কর্মকৌশল প্রণয়নের তাগিদ দেন। তিনি আমানত সংগ্রহ ত্বরান্বিত করার পাশাপাশি অটো চালান ও ফরেন রেমিট্যান্স বাড়ানোর জন্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে ব্যাংকের আর্থিক ভারসাম্য বজায় রাখতে শ্রেণীকৃত ঋণ আদায় কার্যক্রম আরও জোরালো করার নির্দেশ দেন তিনি। ঋণ ঝুঁকি কমাতে এবং অবলোপনকৃত ঋণ পুনরুদ্ধারে কঠোর হওয়ার ওপর সভায় বিশেষ গুরুত্বারোপ করা হয়। ব্যাংকের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ