বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে সিএমএসএমই এর আওতায় পুনঃ অর্থায়ন সংক্রান্ত একটি চুক্তি ২৯ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর শেষে ডকুমেন্ট বিনিময় করছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম, এসএমই বিভাগের উপমহাব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা ও এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম্স ডিপার্টমেন্ট এর পরিচালক নওশাদ মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কৃষি ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে সিএমএসএমই এর আওতায় পুনঃঅর্থায়ন স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত
- ট্যাগ
- বাংলাদেশ কৃষি ব্যাংক
পূর্ববর্তী নিবন্ধ

