সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সেবাগ্রহীতাদের পোস্ট-পেইড বিল ও বিবিধ ফি-চার্জ আদায়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও সোনালী ব্যাংক পিএলসির মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। ০৮ জুলাই বুধবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে চু্ক্তিপত্র স্বাক্ষর শেষে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সিস্টেম এনালিস্ট মৃগাঙ্ক মোহন পাল। অনুষ্ঠানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) মো. রুহুল কবির, মহাব্যবস্থাপক (বাণিজ্যিক পরিচালন) মো. নুরুল আবছার, সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসলাম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

