সোনালী ব্যাংক পিএলসি এবং রবি আজিয়াটা পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেক পিএলসির মধ্যে কর্পোরেট চুক্তি সম্পন্ন হয়েছে। ০৬ সেপ্টেম্বর রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান। অনুষ্ঠানে এক্সেনটেকের পক্ষে এমডি অ্যান্ড সিইও মো. আদিল হোসেন এবং সোনালী ব্যাংকের পক্ষে এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার মো. আবুল বাসার চুক্তিপত্র স্বাক্ষর ও হস্তান্তর করেন। এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় সোনালী ব্যাংকের রবির কর্পোরেট সিম ব্যবহারকারীদের জন্য বাল্ক মেসেজ, ভয়েস, ডাটা, ভল্ট সিকিউরিটি, ভেহিকল ট্র্যাকিংসহ বিভিন্ন সেবা দেবে এক্সেনটেক পিএলসি।

