শাহ্জালাল ইসলামী ব্যাংক এ ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

প্রকাশঃ

২৮ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট প্রধান কার্যালয়ে ব্যাংকের পরিচালক পর্ষদের সদস্যদের মধ্যে ঝুঁকিভিত্তিক তদারকি সম্পর্কে সচেতনতা ও ধারণা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে “Risk Based Supervision (RBS) Awareness Program for Board of Directors” শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি এন্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট (এসপিসিডি) এর পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রব এবং বাংলাদেশ ব্যাংকের একই বিভাগের অতিরিক্ত পরিচালক মিস সিরাজুম মুনীরা আলোচক হিসেবে উপস্থিত থেকে রিস্ক বেইজড সুপারভিশন এর উপর বিশেষ বক্তব্য প্রদান করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক ও রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জি. মো: তৌহীদুর রহমান। আলোচকবৃন্দ আরবিএস কাঠামো, পর্ষদের ভূমিকা, ঝুঁকি সংস্কৃতি ও পর্ষদ মূল্যায়নের উপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব ফকির আখতারুজ্জামান, পরিচালকবৃন্দ জনাব মো: সানাউল্লাহ সাহিদ, জনাব আব্দুল বারেক, জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, জনাব খন্দকার শাকিব আহমেদ, জনাব মো: মশিউর রহমান চমক, জনাব আবদুল হাকিম, স্বতন্ত্র পরিচালক জনাব মো: রিয়াজুল করিম, জনাব মোয়াল্লেম এ চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা জনাব এম. এম. সাইফুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: জাফর ছাদেক, এফসিএ, ব্যাংকের এসইভিপি ও কোম্পানী সচিব জনাব মো: আবুল বাশার এবং ব্যাংকের এসইভিপি ও ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান জনাব মোহাম্মদ আশফাকুল হক, এফসিএ, এফসিএস-সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাংকিং খাতে ঝুঁকিভিত্তিক তদারকি সম্পর্কে পরিচালনা পর্ষদের সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে কার্যকর ধারণা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও আরবিএস বিষয়ক উক্ত সচেতনতা প্রোগ্রামটি ব্যাংকের সার্বিক ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি ইতিবাচক ভূূমিকা রাখবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ