চুয়াডাঙ্গায় শাহ্জালাল ইসলামী ব্যাংক এর আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার ও কর্মশালার আয়োজন

প্রকাশঃ

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উদ্যোগে ৮ নভেম্বর ২০২৬ইং তারিখে চুয়াডাঙ্গা কলেজ রোডে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আত্মবিশ্বাস’-এর প্রাঙ্গণে এক আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়। বাংলা কিউআরের মাধ্যমে ক্যাশলেস লেনদেন, ক্ষুদ্র ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের ব্যাংক অর্থায়ন পাওয়ার উপায় এবং কৃষকদের জন্য আর্থিক সাক্ষরতা ও কৃষি অর্থায়ন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের পরিচালক মো: নাজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলা কিউআর নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ. কে. এম. আমিরুল ইসলাম। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে কৃষি অর্থায়নের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কৃষি বিনিয়োগ ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর প্রধান মো: আবদুর রহিম-সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর এভিপি মো: মঞ্জুর রহমান।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ