বিশ্ব একদিনে সাড়ে ৬ হাজার মৃত্যু, শনাক্ত ২ লাখ ৫০ হাজারের উপরে

প্রকাশঃ

বিশ্বে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আবারও সাড়ে ৬ হাজারের কাছাকাছি প্রাণহানির ঘটনা ঘটেছে। ২ লাখ ৫৮ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে একদিনে। মোট প্রাণহানি ৭ লাখ ৯০ হাজার ছুঁইছুই। এ পর্যন্ত মোট আক্রান্ত ২ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৬৪১ জন।

আবারও দিনের সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ১২শ’ ৯ জনের মৃত্যুতে দেশটির মোট প্রাণহানি ১ লাখ ৭৬ হাজার ছাড়িয়েছে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৪২ হাজার ৭শ’র বেশি। ব্রাজিলে একদিনে ভাইরাসে প্রাণ গেছে ১১শ’ ৭০ জনের।

প্রাণহানির তালিকায় এরপরই ভারত। ৯৮০ জনের মৃত্যুর পর দেশটির মোট প্রাণহানি ৫৪ হাজার। দৈনিক সংক্রমণের শীর্ষে দেশটি। ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৯ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মেক্সিকোয় ভাইরাসের শিকার হয়ে মৃত্যু হয়েছে ৭৫১ জনের।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ