বুধবার, ২৯শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

মেঘনা ব্যাংক এবং সুবাস্তু প্রপাটিজ লিমিটেডের মধ্যে দ্বি-পাক্ষিক চুক্তি সাক্ষর

প্রকাশঃ

মেঘনা ব্যাংক লিমিটেড এবং সুবাস্তু প্রপাটিজ লিমিটেড এর মধ্যে সম্প্রতি একটি দ্বি-পাক্ষিক চুক্তি সাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং জনাব মো: আরিফুল ইসলাম চৌধুরী এবং সুবাস্তু প্রপাটিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।

আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান- সুবাস্তু প্রপাটিজ লিমিটেড ইতোমধ্যে ঢাকায় ৭৫টি অ্যাপার্টমেন্ট তার গ্রাহকদের হাতে হস্তান্তর করেছে। এই চুক্তির মাধ্যমে সুবাস্তু প্রপাটিজের ফø্যাট ক্রেতারা আকর্ষনীয় রেটে মেঘনা ব্যাংকের হোম লোন সুবিধা নিতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিআইও জনাব কাজী আজিজুর রহমান, সুবাস্তু প্রপাটিজের চীফ মার্কেটিং অফিসার জনাব অমিত চক্রবর্তী এবং উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ