পটুয়াখালী জেলার শাহ্জালাল ইসলামী ব্যাংকের ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশঃ

নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার লাভ করায় এবং বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ লকডাউনের কারণে দেশের বিভিন্নপ্রান্তে হাজার হাজার শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে অনাহারে অর্ধাহারে দিনযাপন করছে। সেপ্রেক্ষিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকার কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ব্যাংকের খেপুপাড়া শাখার উদ্যোগে এলাকার কর্মহীন শ্রমজীবী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

ত্রাণ হিসেবে শতাধিক পরিবারকে ১০ কেজি চাল, ৭ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি তৈল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ এবং সেমাই বিতরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ