রবিবার, ২৬শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ও অর্থায়নে খুলনার ডুমুরিয়ায় চিকিৎসা সেবার আয়োজন

প্রকাশঃ

যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ও অর্থায়নে খুলনার ডুমুরিয়ার জি. কে. এস. কে. আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস, শিশুরোগ ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ ইসমাইল হোসেন সিরাজী।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যমুনা ব্যাংকের নিকটস্থ শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক চিকিৎসা সেবা প্রত্যাশী মানুষ । চিকিৎসা শিবিরে প্রায় ৪১৩৭ জন রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ৪২১ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ