মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি এবং সুপার স্টার গ্রুপ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং সুপার স্টার গ্রুপ-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং সুপার স্টার গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ হারুন অর রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও এমটিবি’র মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মোহাম্মদ মামুন ফারুক, হেড অব ডব্লিউবিডি-১ ও আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট এবং সুপার স্টার গ্রুপ-এর মুহাম্মদ আবিদুর রহমান, এফসিএ, প্রধান অর্থ কর্মকর্তা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ