বুধবার, ২৯শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়ালো

প্রকাশঃ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর অন্যতম কারণ হলো, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা ছাড় করেছে। এছাড়া পবিত্র ঈদুল আজহার আগে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, বুধবার (২১ জুন) রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ০১ বিলিয়ন ডলারে; যা মঙ্গলবার (২০ জুন) ছিল ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশকে বাজেট সহায়তা বাবদ ৪০০ মিলিয়ন ডলার দিয়েছে।

এদিকে চলতি মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৫৩ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ১ দশমিক ১০ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের ১ জুলাই (২০২২) থেকে ২০ জুনের (২০২৩) মধ্যে রেমিট্যান্স এসেছে ২০ দশমিক ৯৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেশি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ