অগ্রণী ব্যাংকে বোর্ড মেমো প্রস্তুতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশঃ

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত বোর্ড মেমো, এনপিএল মেমো এবং ক্রেডিট কমিটি মেমো প্রস্তুতকরণ বিষয়ক এক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ ২০২৪ সকালে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও সেশন পরিচালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। কর্মশালায় অন্যান্যের মধ্যে সেশন পরিচালনা করেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মো. শাহাদাত হোসেন, এফসিএ, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মো. আমিনুল হক প্রমুখ।

এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে উক্ত কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয়, সার্কেল ও বিভিন্ন কর্পোরেট শাখার ৭০জন নির্বাহী, কর্মকর্তা অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ