বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

সোনালী ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যানের পর্ষদ সভায় যোগদান

প্রকাশঃ

সোনালী ব্যাংক পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী ০৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার পর্ষদ সভায় যোগদান করেছেন। সকালে প্রধান কার্যালয়ে পৌঁছালে সর্বস্তরের নির্বাহী এবং কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ হতে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সিইও এণ্ড এমডি মো. আফজাল করিম। এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। গত ২৮ আগস্ট সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ