জনতা ব্যাংক এর নিজস্ব ডেভেলপারদের মাধ্যমে উন্নয়নকৃত JB NIKASH SOLUTION এর সাহায্যে RTGS এর কার্যক্রম শুরু

প্রকাশঃ

২৪ নভেম্বর ’২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক Real Time Gross Settlement (RTGS)-এর কার্যক্রম বিদ্যমান সফট্ওয়্যারের পরিবর্তে আপগ্রেডেড সফট্ওয়্যারের মাধ্যমে সম্পাদনের প্রেক্ষিতে জনতা ব্যাংক পিএলসি. তার নিজস্ব ডেভেলপারদের মাধ্যমে উন্নয়নকৃত JB NIKASH SOLUTION এর সাহায্যে RTGS এর কার্যক্রম শুরু করেছে।

এ উপলক্ষে জনতা ব্যাংক পিএলসি. এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ মজিবর রহমান ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সফট্ওয়্যারটি উদ্বোধন করেন এবং উক্ত সফট্ওয়্যারের মাধ্যমে সফলভাবে একটি লেনদেন সম্পন্ন করেন। এ সময় ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন। নিজস্ব ডেভেলপারদের দ্বারা সফট্ওয়্যার ডেভেলপের মাধ্যমে একদিকে যেমন আর্থিক ব্যয় সাশ্রয় করা যাবে, তেমনিভাবে RTGS সংক্রান্ত কার্যাদি দ্রুত ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করা যাবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ